মালদা

পঞ্চায়েত নির্বাচনের আগেই কালিয়াচক থেকে সি.আই.ডি.-র টিম উদ্ধার করল বোমা তৈরির সরঞ্জাম সহ বোমা

গোপন সুত্রের খবর পেয়ে পঞ্চায়েত নির্বাচনের আগেই উদ্ধার হল বোমা তৈরির সরঞ্জাম সহ বোমা। কালিয়াচক থানার বামন গ্রামের মৌসিমপুর জোলাপাড়ার একটি আমবাগানের মধ্যে তৈরি হচ্ছিল বোমা। স্থানীয় সুত্রে খবর পেয়ে কালিয়াচক থানার আই সি সুমন চ্যাটার্জির নেতৃতে কালিয়াচক থানার পুলিশ সহ মালদা জেলার সি.আই.ডি.-র পাঁচ জন বোম স্কোয়ারের সদস্য পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশের পৌঁছানোর খবর পেতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুস্কৃতিরা। উদ্ধার করা হয় দুটি বোমা সহ বোমা তৈরির সরঞ্জাম। উদ্ধার হওয়া বোমাগুলি সি.আই.ডি.-র পাঁচ জন বোম স্কোয়ারের সদস্যরা নিস্ক্রিয় করেন। এই অপারেশনে কালিয়াচক থানার পুলিশ, সি.আই.ডি.-র সাথে যে কোন অঘটন থেকে রক্ষা করা জন্য উপস্থিত ছিল দমকল ও হাসপাতাল কর্মীরা। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/2Qi09jz7dgQ